1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা, সুন্নাতে খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

সীতাকুণ্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা, সুন্নাতে খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ বার

অশোক দাশ (সীতাকুণ্ড) চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফোরকানীয়া কল্যান ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা,সুন্নাতে খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২ এপ্রিল উপজেলার দঃ কেদারখীল ফোরকানীয়া জামে মসজিদের ১২০ বছর উদযাপন উপলক্ষে ফোরকানীয়া কল্যান ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে উক্ত চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমিনুল হক।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ২৭৮ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, ১৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান ও ১৫ জন কিশোরকে সুন্নাতে খৎনা করানো হয়। চিকিৎসা সেবা প্রদান করেন আই,এইচ টি চট্টগ্রামের সহকারী পরিচালক ডাঃ মিছবাহুল আলম ও ডাঃ আসিফ। সুন্নাতে খৎনা পরিচালনা করেন ডাঃ এম এন পাশা ও নুরুল আবছার এবং রক্তের গ্রুপ নির্ণয় করেন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম,মহিম উদ্দিন মহিম, ফখরুল ইসলাম সোহেল,দিদারুল আলম ও নাহিদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net