1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হামলা ও মামলা থেকে বাঁচতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

হামলা ও মামলা থেকে বাঁচতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩০৭ বার

বাগেরহাট জেলাধীন মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপাকে পড়েছেন সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান শিকদার। শুধু তিনিই নয়, তার সমর্থক আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও এলাকা ছেড়ে চলে যেতে হুমকী দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবর রহমান শিকদার উল্লেখ করেন, তিনি ১৯৯৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০১ সালে জামায়াত বিএনপির যেসব সন্ত্রাসীরা তিনি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারাই এখন নব্য আওয়ামীলীগার হয়ে আবারো তাদের নির্যাতন করছে। এবারের নির্বাচনে আ. রাজ্জাককে নৌকার মাঝি করা হয়েছে। তার আপন বড় ভাই মোশারেফ শেখ ইউনিয়ন বিএনপির সভাপতি, আরেক ভাই শাহ আলম জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী এবং অন্য এক ভাই আলী আজিম বাবুল মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। এরা কয় ভাই মিলে ২০০১ সালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনও তাদের কাছে শান্তিপ্রিয় এলাকাবাসি জিম্মি। এমন একজন মানুষকে নৌকার প্রার্থী করায় এলাকাবাসির অনুরোধে তিনি প্রার্থী হয়েছে। কিন্তু এই প্রার্থী হওয়ার পর থেকে তাদের উপর প্রতিপক্ষরা হয়রানি করছে।

গত ২৮ মার্চ তিনি নির্বাচনী প্রচারনায় ভাটখালী বাজারে যাওয়ার সময় গজালিয়া এলাকায় পৌছালে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আ. রাজ্জাকের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। এতে তার দলের ১২/১৩ জন আহত হন। এঘটনায় তিনি মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

কিন্তু প্রতিপক্ষরা সুকৌশলে তার ভাই, ভাইপোসহ ৯ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকী দিচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net