ঢাকা   ০৮:১১:০৯ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ

আনোয়ারা পারকী সমুদ্র সৈকত নিষেধাজ্ঞা আরোপ

বদরুল হক(আনোয়ারা) ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নতুন করে আবারো ২য় দফা করোনাভাইরাস ছড়িয়ে পড়া আশংঙ্কা ঠেকাতে সরকারের ১৮ দফা বাস্তবায়ন লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক ।১লা এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পারকি সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমেদ এ আদেশ জারি করেন। তিনি এ আদেশ আগামী ২ সপ্তাহ বলভৎ থাকবে বলে জানান।
জনবহুল এলাকায় করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের দিকনির্দেশনা ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় বিদেশ প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন অতীব জরুরি। এ অবস্থায় জনসমাবেশসহ অধিক জনগণের একত্রিত হওয়া ও পারকি সৈকতে ভ্রমণ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রভাব কমাতে সরকার সারা দেশের পর্যটন এলাকা নিষেধাজ্ঞা আরোপ করেছে । কিন্তু এর মধ্যে কিছু কিছু অতি উৎসাহী লোকজন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন পারকি সমুদ্র সৈকত বহু দর্শনার্থীরা আসেন। তাই করোনা মোকাবিলার জন্য পারকি সৈকতে দর্শনার্থীদের ঘুরে বেড়ানো ও অবস্থান নিষেধাজ্ঞা । ভাইরাস ছড়ানোর আশঙ্কায় এ আদেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি