1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় মৎস্য আড়তে অভিযান,৬০ কেজি জাটকা ইলিশ জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আনোয়ারায় মৎস্য আড়তে অভিযান,৬০ কেজি জাটকা ইলিশ জব্দ

আনোয়ারা সংবাদ দাতা ,চট্টগ্রাম;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২১৯ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কালা বিবির দিঘির মোড় এলাকায় অবস্থিত মৎস্য আড়ত সমূহে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯-এপ্রিল) সকালে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এবিসি মৎস্য আড়ত নামে এক আড়ত থেকে ৬০কেজি জাটকা ইলিশ জব্দ করেছে।
পরবর্তীতে এসব জাটকা উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় ৪টি এতিমখানা বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য এক বিশেষ অপারেশন পরিচালনা করে আনোয়ারা উপজেলার কালা বিবির দিঘির মোড়ে এলাকায় অবস্থিত মৎস্য আড়ত সমূহে অভিযান চালিয়ে এবিসি মৎস্য আড়ত থেকে ৬০কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাটকা স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net