1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চা বাগানে ট্রাক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ 

কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের চা বাগানে ট্রাক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের রামু চা বাগানে ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারি মোহাম্মদ শরীফ (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেকস্থ তিনঘরিয়া পাড়া এলাকার আবু শামার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদগাঁহমুখি ডাম্পার পথচারী মো. শরীফকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ডাম্পারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে পড়ে যান শরীফ। মুমূর্ষ অবস্থায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় ডাম্পারটি দুমড়ে-মুচড়ে যায়। এ কারণে সামনের আসনে বসা চালকসহ তিনজন গাড়িতে আটকে পড়েন।

খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে ডাম্পার চালক ইসমাইল ও হেল্পারকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এবং দুর্ঘটনায় আহত আবদুর রহিমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ডাম্পারের চালকসহ আহত তিনজনই চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ছাড়াও রামু থানা পুলিশ, তুলাতুলি হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net