1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ছুড়িকাঘাতে এক ব্যাক্তিকে হত্যা, হত্যাকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

কুমিল্লায় ছুড়িকাঘাতে এক ব্যাক্তিকে হত্যা, হত্যাকারী আটক

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৯৪ বার

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে ১২’শ টাকা পাওনার জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

জানা যায় ১৭ এপ্রিল শনিবার দুপুর ১টায় লতিফপুর এলাকায় আদমপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে খলিলুর রহমান (৩০) রফিকুল ইসলাম (৪০) এর ওপর উপুর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, খলিলুর রহমান স্থানীয় একটি চামড়ার কারখানায় কাজ করেন। নিহত রফিকুল ইসলামের কাছে খলিলুর ১২০০ টাকা পাওনা ছিলো। ঘটনার আগে পাওনা টাকা নিয়ে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে চামড়া কারখানায় ব্যবহৃত ছুড়ি নিয়ে হত্যাকারী খলিলুর রফিকুলের বুকের পাঁজরের নিচে কয়েকবার ছুরিকাঘাত করলে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলামের পিতার নাম জানা যায়নি তবে সে আরিফপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পরে স্থানীয়রা ঘাতক খলিলুর রহমানকে আটক করে পুলিশে খবর দিলে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে থানা নিয়ে যায়। নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে, লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। চান্দিনা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net