1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় এনজিও কর্মীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় এনজিও কর্মীর লাশ উদ্ধার

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৪৮ বার

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুমা) গ্রামে রাকিবুল হাসান (৩২) নামে সোমবার সকালে এক এনজিও কর্মীর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রাকিবুল হাসান নাটোর জেলার বাঘাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামের বদর উদ্দিনের পুত্র। তিনি দীর্ঘ চার বছর যাবৎ চাপাদহ (পাঁচজুমা) ব্র্যাক অফিসে কর্মরত ছিল।

স্থানীয় লোকজনের কাছে জানা গেছে, চাপাদহ গ্রামে ভাড়া বাসায় পরিবার ছাড়াই থাকতো রাকিবুল হাসান। সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে রাকিবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর থানা সুত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net