1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় আহত ইজিবেইক চালক লেবু মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় একই পরিবারেন চারজনসহ নিহতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ ( রমেক) হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান লেবু মিয়া। লেবু মিয়া জেলার পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।রবিশাল ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ( ১৪ এপ্রিল) ৪ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

গতকাল একই পরিবারর নিহত চার সদস্যরা হলেন, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আনিছুর রহমান(৩০), তার মা রেহেনা বেগম(৫০), স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) ও শ্যালক গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় মালবোঝাই একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের ৭ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাহিদকে মৃত্যু ঘোষণা করেন। অপর আহত আনিছুর, তার মা ও স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসাপালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ হাসপাতালে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তাদের মৃত্যু হয়। পরদিন সকালে সেখানে চিকিৎসাধীর ইজিবাইক চালক লেবু মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম চালক ও সহকারি পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net