এম আর আমিন,চট্টগ্রাম
চট্টগ্রাম এলাকাভিত্তিক রেড ও ইয়োলো জোন ঘোষণা করে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সংক্রমণের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে সিএমপি এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
আজ ১৯ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, ‘সংক্রমণ হার বিবেচনায় চকবাজার থানার জয়নগর ১ নম্বর গলি আমরা রেড জোন ঘোষণা করেছি। এ এলাকা পুরোপুরি লকডাউন কার্য করেছি।
তিনি বলেন, কোনো এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি হলে, সেই এলাকাকে রেড জোন ধরা হবে। নগরের বিভিন্ন এলাকা আমরা ভাগ করে কাজ করছি।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্টাফ কোয়ার্টার,চকবাজারের জয়নগর এক নম্বর গলিসহ ১২টি ওয়ার্ডে ইয়োলো জোন আছে। বাকি ২৯ ওয়ার্ডে রেড জোন।
রেড জোনের বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে,সিএমপি’র পুলিশ সহযোগিতা করবে।