1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম চেম্বার সভাপতির ত্রাণ পেলেন একশো বেকার গণপরিবহণ শ্রমিক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

চট্টগ্রাম চেম্বার সভাপতির ত্রাণ পেলেন একশো বেকার গণপরিবহণ শ্রমিক

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৮৩ বার

কোভিড ১৯ প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের কারণে গণপরিবহণ বন্ধ থাকায় বেকার হয়ে পড়া শ্রমিকদের মধ্যে পূর্বের মতো খাদ্য সহায়তা দিয়েছেন- চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহবুবুল আলম।

সময়োপযোগী কার্যক্রম জন্য মালিক ও শ্রমিক সংগঠন অশেষ কৃতজ্ঞতা জানিয়ে পরিবহণ মালিক সমিতি নেতা মো. শাহজাহান বলেন- ‘৫ এপ্রিল হতে এই ১৬ দিন ধরে গণপরিবহন বন্ধ। এতে অন্যান্য সেক্টরের মতো বেকার গণপরিবহন শ্রমিকগণ অসহায় জীবন যাপন করছিলো, চেম্বার সভাপতির সাহেবের এই এগিয়ে আসা অসহায় শ্রমিকদের পরিবারে হাসি ফুটিয়েছে”

আজ বুধবার (২১ এপ্রিল) হাটহাজারীতে উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো শাহজাহান।

চট্টগ্রাম জেলা যানবাহন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন। মো কামাল কোম্পানি, এম আলম পেট্রোল পাম্পের ম্যানেজার রাজিব শাওন, ইকরাম চৌধুরী, আবদুল গনি, মো নাজিম নুরুল আমিন প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন- সরকারিভাবে পরিবহণ ব্যবসাকে শিল্প ঘোষণা করা হলেও সরকার কর্তৃক কোন সুযোগ সুবিধা মালিক ও শ্রমিকরা পাইনি, শ্রমিকরা বাস চললে বেতন পায় না চললে পায় না।” অসহায় শ্রমিকরা বর্তমান করোনকালীন সময়ে অনেক কষ্টে দিনানিপাত করছে, মালিক সংগঠনগুলো এবং সদস্যরা নিজ উদ্যোগে সাধ্যমতো ত্রান সহায়তায় কাজ করে যাচ্ছে।

গণপরিবহন সেক্টর ও শ্রমিকদের বাঁচিয়ে রাখতে গত বছরের ন্যায় এবারও ত্রান ও আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে দাবী জানান মো. শাহজাহান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net