1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনকে জরিমানা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৫৩ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় করোনাকালে চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনের কচুয়া শাখা থেকে একহাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে এই মহামারী করোনাকালে কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, সরকারী নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সেই সাথে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করছে।

উল্লেখ্য, জাগরণী চক্র ফাউন্ডেশন সরকারী নির্দেশনার তোয়াক্কা না করে সদস্যদের কাছ থেকে সঞ্চয় ও ঋণ আদায় করে চলেছে। এছাড়া অধিকহারে ঋণের সুদ আদায় ও ঋণ গ্রহিতার চেক আটকিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে ওই এনজিওর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net