1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৭৩ বার

ড. তারেক শামসুর রেহমান মারা গেলেন। রাজধানী উত্তরার ফ্ল্যাটের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবার যুক্তরাষ্ট্রে থাকে। তিনি সম্ভবত ঢাকায় একাই থাকতেন। কিভাবে তিনি মারা গেলেন, তা এখনো জানা যায়নি। কোভিডে আক্রান্ত ছিলেন তাও শুনিনি। শনিবার দিবাগত রাতে মারা গেলেন চিত্রনায়িকা কবরী। এর আগে মারা গেলেন বিশিষ্ট ফোকলোর বিশেষজ্ঞ শামসুজ্জামান খান। এভাবে কত মৃত্যুর সংবাদ যে আমাদের হজম করতে হবে কে জানে।

তারেক স্যারের মৃত্যু সংবাদ জেনে স্মৃতিতাড়িত হয়ে পড়লাম। ২০০৭ সালের দিকে পাকিস্তানের এক গবেষণা সংস্থার আমন্ত্রণে আমরা কয়েকজন সাংবাদিক সেই দেশ সফর করেছিলাম। এ টিমের প্রধান ছিলেন ড. তারেক শামসুর রেহমান। মূলত সেই সফর থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক গাঢ় হয়। তার বাবার চাকরি সূত্রে বরিশালে স্থায়ী হলেও তার মূল বাড়ি আমাদের জেলা হবিগঞ্জে। আমার বাড়ি হবিগঞ্জে শুনে, তিনিই এই তথ্য জানিয়েছিলেন। তারপর দেশে এসে কোনো নিউজের প্রয়োজনে মন্তব্য চাইলে ‘না’ করতেন না। বলতেন, ‘এখন সঠিক পর্যবেক্ষণ দেয়াটা ঝুঁকিপূর্ণ।’ মাঝে মাঝেই আলাপ হতো। করোনাকালে তিনি তার পুরনো ছবি ফেইসবুকে পোস্ট করতেন। বলতাম, স্যার, সিনেমায় কাজ করলে ভালো করতেন। চেহারা-সুরত তো নায়কোচিত।’ তিনি হাসতেন। বলতেন, ‘সবাইকে দিয়ে তো আর সব কাজ হয় না’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকতা করলেও তার অধীত বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে পড়াশুনা করেছেন। আমারও একই বিষয়। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা। সবকিছু মিলিয়ে স্যারের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠেছিল।
মহান আল্লাহ স্যারকে বেহেস্ত নসিব করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net