1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাপমাত্রা বাড়ছেই, আজ ভাঙলো ২৬ বছরের রেকর্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু

তাপমাত্রা বাড়ছেই, আজ ভাঙলো ২৬ বছরের রেকর্ড

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৮৪ বার

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের একাধিক জায়গায় ৩৯ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পারদ ওঠেছে। আজ রবিবার এই তাপমাত্রার রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

জানা গেছে, ঢাকায় ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে ওঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর আজ রবিবার ছাড়িয়ে গেছে। এছাড়া সে বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে, ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল তাপমাত্রা ১৯৬০ সালে।

চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রথম তিন দফায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেলেও চতুর্থ দফা থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাত কম হলেই তাপমাত্রা এ সময় দ্রুত বাড়ে। এবারও তাই হচ্ছে। বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় তাপপ্রবাহ ঘনঘন হচ্ছে। তবে কী কারণে বৃষ্টিপাত এতো কম হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ নিয়ে স্টাডি প্রয়োজন রয়েছে। আরও তিনদিন তাপপ্রবাহ থাকবে। এরপর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলেও জানান তিনি।

https://www.kalerkantho.com/online/national/2021/04/25/1027478?fbclid=IwAR0JJqx6riKJfni8EeT48rJ389erdTmhIdO405FdMVOce1OvA673RifGcys

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net