1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

বদরুল হক, কর্ণফুলী,(চট্টগ্রাম)
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

আনোয়ারা কাফকো সেন্টার দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ০৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের সেন্টার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে “ফুলকলি” এবং “শরীফ ষ্টোর” নামীয় দুই দোকানে বিভিন্ন মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উভয় দোকানের প্রত্যেককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।

 

এ বিষয়ে,আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার বলেন, মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রি মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। জনস্বার্থে আনোয়ারা উপজেলায় বিভিন্ন এলাকায় জনস্বার্থে এ ধরনের এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net