ঢাকা   ১০:৫৫:১৬ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন ওসির যোগদান

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে তিনি যোগদান করেছেন। সোনারগাঁ থানায় যোগদানের আগে শরীয়তপুরের নড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন হাফিজুর রহমান। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।

তারও আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রসঙ্গতঃ সােমবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার মােহাম্মদ জায়েদুল আলম বলেন, সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শনিবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সােনারগাঁয়ের রয়েল রিসাের্ট নামের একটি হােটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তার কর্মী, সমর্থকেরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সােহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান , বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী সমর্থকেরা। এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে গত ৪ এপ্রিল সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি