1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মকুল পারলে ক্ষমা করে দিস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

মকুল পারলে ক্ষমা করে দিস

মোঃ মঞ্জুর হোসেন ঈসা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৫৮৪ বার

সেগুনবাগিচা ও তোপখানার সকলের পরিচিত ও প্রিয়মুখ মোঃ মকুল ইসলাম গতকাল প্রথমে বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট সাহিত্য জন শামসুজ্জামান খানের মৃত্যু সংবাদ শুনলাম এর রেশ কাটতে না কাটতেই সাবেক আইনমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য এডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুর সংবাদ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসলো।গতকাল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। সরকার ঘোষিত লকডাউন ও প্রথম রোজার কারনে বাঙালি পান্তা ইলিশের কথা ভুলেই গিয়েছে।তারপর রাজনৈতিক অঙ্গনের নানা অস্থিরতার মধ্য দিয়েও বিভিন্ন গনমাধ্যমে শোক সংবাদের খবর ভেসে আসছিলো ঠিক সেই সময় মোর্শেদ বিদ্যুৎ এর ফেসবুকে আরেকটি মৃত্যু সংবাদ আমাকে দারুনভাবে আহত ও ব্যথিত করেছিল।

তোপখানা রোডে গত দুইযুগের উপরে বসবাস করত মকুল ইসলাম।তিনি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তোপখানা রোড এমন একটি রোড যেখানে একসপ্তাহ এসে কেউ ঘুরাঘুরি করলে, পরের সপ্তাহে নিজের নামের আগে নেতা বা জাতীয় নেতা হিসেবে নিজেই নিজের পরিচয় দিত।কিন্তু গত ৩০ বছর ধরে সেই এলাকায় বসবাস করেও সে নিজেকে কখনো নেতা বা উপনেতা হওয়ার কথা চিন্তা ও করেনি।অথচ মকুলের রান্না করা ভাত অনেক বড় বড় নেতা, সকাল দুপুর রাতে খেয়েছে তার কোনো হিসেব নেই।সৌভাগ্য সেই তালিকায় আমিও একদিন ছিলাম।তোপখানা রোডস্থ সাংবাদিক নির্মল সেন স্মৃতি মিলনায়তনের কিছুদিন দরজা খোলা ও বন্ধ করার দায়িত্বে ছিল মকুল। তখনো কিছু বড় বড় নেতা কিছু টাকা কম দিয়েও অনুষ্ঠান করতে সমর্থ হয়েছিল মকুলের ভালোবাসায়। মকুল ছিল খুব সাধারণ, কিন্তু অনেক বড় মনের মানুষ ছিল। মকুলের সাথে আমার ফেসবুকে আমার বন্ধুত্ব না থাকলে ও সরাসরি তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল।হঠাৎ এভাবে চলে যাবে, বুঝতেই পারিনি।এমন একসময় চলে গেল,যেসময় কাছে গিয়ে খোঁজ খবর নিতে পারলাম না।গতকাল মুকুল ইসলামের মৃত্যুর খবরের পর তার ফেসবুক আইডি খুঁজে বের করে ছবি সংগ্রহ করতে গিয়ে দেখলাম, ২০২১ সালের ইংরেজি নববর্ষের প্রথম দিনে মুকুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ” আমার মনটা বেশি ভালো না, তারপরেও একটা পিক দিলাম “।তার কিছুদিন পর একটা স্ট্যাটাস দিয়েছিল, “আমার মনটা ৪০% ভালো “। আর ২৩ শে ফেব্রুয়ারি আরেকটি স্ট্যাটাসে আমার হৃদয় কেঁপে উঠল সে লিখেছিল, “আমার মত বিপদ আল্লাহ তায়ালা যেন আর কাউকে না দেয়।”এরপর মুকুলের সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল তোপখানা রোডে, তার কোনো কষ্টের তার মুখ থেকে আমি জানতে পারিনি।অবেলায় চলে গেল মুকুল, একদিন আমাদের কেও চলে যেতে হবে।মুকুলের কোথায় দাফন আর কোথায় জানযা হয়েছে সেটি জানতে পারিনি। ওর মৃত্যুর খবরের পর সর্বশেষ খবর কেউ আপডেট ও দেয়নি।মুকুলের জন্য কিছু করতে না পারার দায় কোনোভাবেই এড়াতে পারব না।
ওপারে ভালো থাকিস ভাই আর পারলে আমাকে ক্ষমা করে দিস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net