ঢাকা   ১২:৩৮:২৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মাকে হত্যা করেছে ছেলে

কুমিল্লা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৫৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার বরুড়ায় মা মোমেনা খুতুন (৫৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছেলে সাবু (২২)কে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায় পৌরসভার ৪নং ওয়ার্ডের শালুকিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমাম হোসেন সাবু দীর্ঘদিন মানুষিক অসুস্থ। বৃহস্পতিবার সন্ধ্যায় দা দিয়ে এলোপাতাড়িভাবে মাকে কুপিয়ে যখম করে, বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত রাতেই তিনি মারা যান।

স্থানীয় কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান বলেন, ইমাম হোসেন সাবু একজন মানসিক রোগী। সে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন,এ ঘটনায় পুত্রকে আটক করে থানায় আনা হয়েছে। একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত মোমেনা খাতুনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি