1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরের ঘুল্লিয়া গ্রামের মাঠ থেকে নারীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরের ঘুল্লিয়া গ্রামের মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

মোঃসাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২৭ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে সকিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

২৫ এপ্রিল ২০২১ রবিবার সকালে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা অতিরিক্ত পুরিশ সুপার মোঃ ইব্রাহিম।

মৃত সখিনা ঘুল্লিয়া গ্রামের মৃত মালেক শেখের মেয়ে। ওই নারী স্বামী পরিত্যাক্তা। তাঁর কোনো সন্তান নেই। তবে স্থানীয়রা জানায় অনেক আগে সখিনার বিয়ে হয়েছিল তবে স্বামীর সংসার বেশি দিন করেনি। দীর্ঘদিন সে বাবার ভিটেই কৃষক ভাইয়ের সঙ্গে বসবাস করে আসছিল । তিনি এলজিইডির গ্রামীণ সরকারি রাস্তার কর্মসূচির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, ঘটনার দিন সকালে ওই এলাকার কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে গ্রামের লোকজন তার বাড়িতে খবর দিলে লাশ শনাক্ত করেন তার পরিবার। লাল রঙের একটি কম্বলের উপর উল্টো হয়ে লাশটি পড়ে ছিল। লাল রঙের উপর সবুজ ফুলের ছাপা শাড়ির আচল গলায় প্যাচানো ছিল।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, অসহায় মেয়েটিকে রাস্তায় মাটি কাটা কাজ দিয়েছিলেন। কাজ না থাকলে সরকারি বিভিন্ন সহায়তা তাকে দেয়া হত। ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া ব্রিজের পাশে মাঝ মাঠে খেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, স্থানীয়রাভাবে ওই মহিলা রাস্তায় কাজের পাশাপাশি সুদের কারবার করে আসছিলো । সুদের টাকার দেনাকারীরা তাকে হত্যা করে ফেলে রাখতে পারে বলে ধারণা করছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net