মোঃ সাইফুল্লাহ /
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৭এপ্রিল মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি হাসিনা মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কাজী৷ জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈস উজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বোরহানুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউ পি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসসহ সরকারি কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।