1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার সাবেক এমপি আব্দুল ওয়াহ্হাব রেডক্রিসেন্টের চেয়ারম্যান নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

মাগুরার সাবেক এমপি আব্দুল ওয়াহ্হাব রেডক্রিসেন্টের চেয়ারম্যান নির্বাচিত

মােঃ সাইফুল্লাহ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার

মাগুরার সাবেক এমপি মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ এপ্রিল সরকারের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দি রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার-১৯৭৩ এর আর্টিকেল ১০(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক আগামী ৩ বছরের জন্যে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে ওই আদেশ থেকে জানা গেছে।

উল্লেখ্য, মাগুরা-১ আসন থেকে পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার প্রফেসর সিরাজুল আকবর ২০০৯ সাল থেকে পরপর দুই মেয়াদে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ৯ মার্চ তার মৃত্যুর পর মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব মাগুরা-১ আসন থেকে উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আর এবার বাংলাদেশ রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাগুরা জেলা আওয়ামীলীগ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net