1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

মাগুরায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৩৪ বার

মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে। গতকাল সকালে মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ড রায়গ্রামের বেনাপুর মাঠে দরিদ্র বর্গা চাষী আসাদ মোল্যার ২৫ কাঠা জমির ধান কেটে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃনাজমুল হোসাইনের নেতৃত্বে
জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আদর্শ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অনিক বিশ্বাস, ছাত্রলীগ কর্মী তপু, সাউথ, মাহাজ, হৃদয়, আসিফ সোহাগ, শাকিল, মেহেদী এবং সোহানের একটি দল রায়গ্রামের
বেনাপুর মাঠে যান। সেখানে দরিদ্র বর্গা চাষী আসাদ মোল্যার ২৫ কাঠা জমির পাকা বোরো ধান কেটে দেন।

কৃষক আসাদ মোল্ল্যা জানান,
ধান কাটতে পারছিলাম না। ধান জমিতে পেকে গেছে কিন্তু কাটার জন্য লোক পাচ্ছিলাম না। এরই মধ্যে ছাত্রলীগ নেতা নাজমুলের সাথে কথা হলে তিনি তার লোকজন নিয়ে আমার ২৫ কাটা জমির ধান কেটে দিলেন। এতে আমার বড় উপকার হয়েছে।আল্লাহর কাছে আমি দোয়া করি ছাত্রলীগ যেন এভাবে সবার উপকার করতে পারে।

আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের যুগ্ন – আহবায়ক নাজমুল হোসাইন বলেন, রোজা রেখে আমরা দরিদ্র কৃষক আসাদ মোল্যার জমির ধান কেটে দিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকদের পাশে আমরা থাকবো। যারা শ্রমিকের অভাবে জমির ফসল ঘরে আনতে পারছেন না তাদের জন্য ছাত্রলীগ আছে। শুধু আমাকে জানালে আমি আমার কর্মীদের নিয়ে সেখানে হাজির হবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net