1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোজাম্বিকে বাসা থেকে দুই বাংলাদেশীর মৃতদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

মোজাম্বিকে বাসা থেকে দুই বাংলাদেশীর মৃতদেহ উদ্ধার

আরিফুর রহমান দিলু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২২২ বার

দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ মোজাম্বিকে দুইজন প্রবাসী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ছরোয়ার উদ্দিন( ২৮) এবং ছাবের আহমদ (৩৫) নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, এই দুই জন বাংলাদেশীর লাশ বাসা থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।

গত ২৩ই এপ্রিল মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশে মিলান্জি ডিসট্রিক্টের নুটুকো এলাকায় নিজ বাসায় তালাবন্ধ অবস্থায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোহাম্মদ ছরোয়ার উদ্দিন এবং ছাবের আহমদ দুই জনে বিগত ২০১৬ সাল থেকে যৌথভাবে ব্যবসা করে আসছিলেন। মিলান্জির পার্শবর্তি মালাউই বর্ডারে তাদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো ।ছাবের আহমদ এবং মোহাম্মদ ছরোয়ার উদ্দিনের ছোট ভাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালানা করতো। মোহাম্মদ ছরোয়ার উদ্দিন মিলান্জি শহরে থেকে দোকানের জন্য মালামাল পাঠানোর জন্য মিলান্জি শহরে থাকতো এবং মিলান্জি শহর থেকে কয়কদির পর পর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে টাকা তুলে আনতো।

উল্লেখ্য গত ২০ ই এপ্রিল মোহাম্মদ ছরোয়ার উদ্দিন মিলান্জি থেকে টাকা তুলার জন্য তার অংশীদার ছাবের আহমদ এর ব্যবসা প্রতিষ্টানে যায়। হটাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে ছরোয়ার উদ্দি ওখানে থেকে যায়। ২৩ই এপ্রিল সকালে মোহাম্মদ ছরোয়ার উদ্দিনের মিলান্জি শহরে ফেরার কথা ছিলো , ঐদিন সকালে মোহাম্মদ ছরোয়ার উদ্দিন ও ছাবের আহমদকে কল দেওয়া হয় কিন্তু উভয় কল রসিভ করে না। এইভাবে সকাল থেকে বিকাল হয়েগেলো কল রিসিভ করে নাই। এমনকি সন্ধার পর থেকে দুজনের মোবাইল বন্ধ পাওয়া যায় । তখন পার্শ্ববর্তী কিছু দুরে মোহাম্মদ ছরোয়ার উদ্দিনের ছোট ভাইয়ের দোকান ছিলো দুজনের মোবাইল যখন বন্ধ পায় তখন ছরোয়ার উদ্দিনের ছোট ভাই সহ কয়েক জন বাংলাদেশি নাগরিক রাত আনুমানিক ৯টার সময় তাদের খোজ নিতে ছাবের আহমদের বাসায় আসে । বাসায় গিয়ে দেখা যায় বাসা তালাবন্ধ । অনেকক্ষণ ডাকাডাকি করা হলে তাদের কোন সাড়াশব্দ পাওয়া যায়নি । সাড়াশব্দ না পাওয়ায় বাসার দরজায় তালা ভেংগে ভিতরে ডুকে দেখা যায় দুজনই মৃত অবস্থায় পড়ে আছে।

বাসার ভিতরে স্থানীয় মুদ্রা মোবাইল সহ সব কিছু ঠিকঠাক ভাবে পড়ে আছে এবং তাদের শরীরে কোন ধরণের কোন আঘাতের চিন্ন দেখা যায়নি।
তবে কি কারণে এই বাংলাদেশীর মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাটিয়েছেন।

মৃত মোহাম্মদ ছরোয়ার উদ্দিন ও ছাবের আহমেদ দুই জন বাঁশখালী উপজেলায় সরল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা । এই বছরের ডিসেম্বরে মোহাম্মদ ছরোয়ার উদ্দিন দেশে যাওয়ার কথা ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net