1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে সময় টেলিভিশনের প্রতিবেদক রতনের বিরুদ্ধে সিটি মেয়রের মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রংপুরে সময় টেলিভিশনের প্রতিবেদক রতনের বিরুদ্ধে সিটি মেয়রের মামলা

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৫৩ বার

দেশের চলমান ডিজিটাল নিরাপত্বা আইনে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে রংপুর সিটি মেয়রের মামলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর, মিথ্যা তথ্যের ভিত্তিতে বানোয়াট তথ্য পোস্ট এবং
বক্তব্যের অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর
ব্যুরো প্রধান মমিনুর রহমান সরকার ওরফে রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল
নিরাপত্বা আইনে মামলা করেছেন রংপূরের সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

গত ২৪এপ্রিল শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় তিনি এই মামলা দায়ের করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড
মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসির উদ্ধৃতি
দিয়ে জানান, শনিবার রাত পৌনে ১২ টায় তার নামে রংপুর মেট্রোপলিন কোতয়ালী
থানায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় সংবাদের প্রতিবেদক মমিনুর রহমান
রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্বা আইনে মামলা দায়ের করেন সিটি
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মামলায় ডিজিটাল নিরাপত্বা আইনের ২৫(২),
২৯(১), ৩১ (১) এবং ৩১(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৫৫।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে এগারটায় সিটি কাউন্সিলর ও
নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তার
সাথে ছিলেন, সিটি করপোরেশনের আইন উপদেষ্টা এ্যডভোকেট সৈয়দ ফারুক আলম, প্যানেল মেয়র সামসুল ইসলাম ও মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর তৌহিদুর রহমান, মাহবুবুর রহমান মনজু, রহমতুল্লাহ বাবলা, সেকেন্দার আলী, লাইকো, আব্দুল গাফ্ফার, ফুলু, ফেরদৌসি বেগম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক
সম্পাদক জাহেদুল ইসলাম, যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম,
মহানগর জাতীয় ছাত্র সমাজ সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন সুমন, মুহিন সরকার, মহানগর অটো শ্রমিক
পার্টির সভাপতি উচ্ছল, মহানগর স্বেচ্ছাসেবক পার্টিও আহবায়ক ফারুক মন্ডল,
সদস্য সচিব মাসুদার রহমান বিপুসহ কয়েকশ নেতাকর্মী।

পৌনে ১২ টায় মামলা রেকর্ড হওয়ার পর তিনি নেতাকর্মীদের নিয়ে থানা থেকে
বের হয়ে যান। পরে তিনি খামার মোড়ে সাংবাদিকদের জানান, আমিরা উপযুক্ত তথ্য
প্রমান মামলার সাথে সংযুক্ত করেছি। দ্রুত রতন সরকারকে গ্রেফতার করে আইনের
আওতায় আনার দাবি জানিয়েছেন। তা না হলে সিটি পরিষদ বসে পরবর্তী
সিদ্ধান্ত নেয়া হবেও বলে জানিয়েছেন মেয়র।

মামলার এজাহারে সিটি মেয়র অভিযোগ করেছেন, সময় সংবাদের প্রতিবেদক রতন
সরকার গত ২২ এপ্রিল তাকে এবং রংপুর সিটি করপোরেশনকে জড়িয়ে সামাজিক
যোগাযোগ মাধ্যমসহ ইলেকট্রনিক্স মিডিয়ায় মিথ্যাচার করে বলেছেন, ‘মেয়র
টাকা দিয়ে প্রেসক্লাবের কতিপয় নীতিহীন সাংবাদিককে কিনে তাকে হত্যার
চেস্টা করেছেন। জনগনের জন্য সরকারের দেয়া টাকা অনিয়ম করেছেন। দুর্নীতির রিপোর্ট করায় তাকে মানুষ দিয়ে খুন করা এবং প্রেসক্লাবকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।’
মামলার এজহাাে আরও অভিযোগ করা হয়েছে, একই বিষয়ে ২৩ এপ্রিল রতন সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও পোস্ট দিয়ে বলেছেন, মাননীয় মেয়র টাকা দিয়ে প্রেসক্লাবের কতিপয় নীতিহীন সাংবাদিককে কিনে ফেলতে পারেন। রাজাকারের বাচ্চাকে দিয়ে আমাকে হত্যার চেষ্টা করতে পারেন। কথা দিচ্ছি জনগণের জন্য সরকারের দেয়া এক টাকার অনিয়ম আপনাকে করতে দেবো না ইনশাআল্লাহ।

এটা আমার মাতৃভূমির কসম, আমার মায়ের, বাবার কসম।
মেয়র মামলায় অভিযোগে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ায় রতন সরকারের এসব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং মনগড়া বক্তব্যে তার এবং সিটি করপোরেশনের মানহানি হয়েছে। যা ডিজিটাল নিরাপত্বা আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় অপরাধের প্রমাণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net