1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূকে রক্তাক্ত করেছে বখাটে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

রামগড়ে কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূকে রক্তাক্ত করেছে বখাটে

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৫৬ বার

জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের অধিনস্থ নাকাপার রসূলপুর গ্রামে কুপ্রস্তাবে সাড়া না দেওয়াতে আয়শা খাতুন (২০) নামে এক গৃহবধূ’র ওপর হামলার অভিযোগ উঠেছে নাকাপার ফজর আলীর ছেলে ইয়াসিনের বিরুদ্ধে। আহত গৃহবধূ বর্তমানে রামগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভিকটিম আয়শা খাতুন রামগড় থানায় অভিযোগ করে বলেন আমাদের প্রতিবেশী নাকাপার রসূলপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ফজর আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন দীর্ঘদিন যাবত আমাকে উত্যক্ত করে আসছে। গত ২২ এপ্রিল বিকেলে আমি পাশ্ববর্তী পাহাড়ে লাড়কি আনতে গেলে ইয়াসিন আমাকে কুপ্রস্তাব দেন, এতে আমি প্রতিবাদ করলে সে আমাকে মারধর করে এবং জোঁরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে, এক পর্যায়ে আমি দৌড়ে বাড়িতে চলে আসি এরই কিছুক্ষন পর ইয়াছিন তার বন্ধু আকাশ ও নাজমুলকে নিয়ে এসে আমাকে আবারো মারধর করতে থাকে আমাকে বাঁচাতে স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। আহত অবস্থায় আমাকে রামগড় হাসপাতালে নিয়ে আসে আমার পরিবার।

ভিকটিম এর মা হালিমা খাতূন (৫০) বলেন ইয়াসিন নাকাপার লতিফ মেম্বারের ভাতিজা হয়। সে দীর্ঘদিন আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে, মেয়ে আমাকে প্রায় সময় বলতো কিন্তু আমি বিশ্বাস করতামনা, আজ ইয়াসিন জোঁরপুর্বক আমার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। আমি মেয়ে থেকে বিস্তারিত জানার পর ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফের কাছে বিচারের জন্য গেলে মেম্বার উত্তেজিত হয়ে বলেন মারছে কি হয়েছে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করো, ২ সাপ্তাহ পরে আমার কাছে আসবে তখন বিচার করবো। মেম্বারের কাছে বিচার না পেয়ে আনসার ক্যাম্পে গেলে ওরা থানায় যাওয়ার পরামর্শ দেন, পরে এঘটনায় রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রামগড় হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ হাসান মাহমুদ বলেন ভিকটিমকে যখন হাসপাতালে নিয়ে আসে তখন তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়, হাসপাতালে ভর্তি রেখেই তার চিকিৎসা চালানো হচ্ছে।

এবিষয়ে রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net