1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলা ডাকবাংলোর সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ কেয়ারটেকারের বিরোদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শেরপুরের নকলা ডাকবাংলোর সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ কেয়ারটেকারের বিরোদ্ধে

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪১৩ বার

শেরপুরের নকলায় ডাংক বাংলোর সরকারি গাছ রাতের আধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ডাকবাংলোর কেয়ারটেকার নূর হোসেনের বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের হস্তক্ষেপে ভোররাতে চুরি হওয়া ওই গাছের টুকরা ফেরত নিয়ে আসেন বলে জানা গেছে।

স্থানীয়সূত্রে জানাযায়, বেশ কিছুদিন আগে ঝড়ে ডাক বাংলোর পিছনে থাকা আনুমানিক ১৫/২০ বছরের পুরোনো একটি মূল্যবান একাশি গাছ পড়ে যায়।কেয়ারটেকার নূর হোসেন শনিবার দিবাগত রাত অনুমান সারে ১০টার দিকে একাশি গাছটি কেটে ভ্যান গাড়ী যোগে সবার অগোচরে ওই গাছের ৪টি টুকরা নিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই গাছের অবশিষ্ট ৩টি টুকরা আর নিতে পারেনি। সংবাদ পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেয়ারটেকার নূরহোসেনকে সকালের মধ্যে নিয়ে যাওয়া গাছের টৃকরাগুলো হাজির করার নির্দেশনা প্রদান করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন জানান, এটা সরকারি গাছ এবং জায়গাটা জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে গাছটি কাটা হয়েছে এবং রাতের আধারে পুরো গাছটি সরানোর চেষ্ঠা করেছিল।আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, গাছের যে টুকরাগুলো নেওয়া হয়েছিল সেগুলো ফেরত নিয়ে আসা হয়েছে। কেন সে এমন কাজ করেছে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।
জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এমন লোকদের ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net