ঢাকা   ০৩:১৮:০৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সাঘাটায় জমি নিয়ে দ্বন্দ্বে গৃহবধূ খুন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৭৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার সাঘাটা উপজেলার সরদার পাড়া গ্রামে শনিবার সকালে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল ঘুষিতে হাজেরা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত হাজেরা বেগম শুকুর আলীর স্ত্রী।

জানা গেছে, ওই গ্রামের শুকুর আলীর সাথে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তার ঘিরা সরানো নিয়ে আব্দুল লতিফ ও তার লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এসময় লতিফের স্ত্রী হাউসি বেগম চড়াও হয়ে হাজেরা বেগমকে বুকে কিল ঘুষি মারতে থাকে। এতে হাজেরা বেগম গুরুতর আহত এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, হাজেরা বেগমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি