1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক মন্ত্রী পুত্র মুজিবের মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী পুত্র মুজিবের মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৯০ বার

পরিবারের সকল পুরুষ সদস্যরা সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান মুজিবের মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার ভয়ে ঘরছাড়া । মুজিব ও তার সন্ত্রাসী বাহিনীর আতঙ্কে পরিবারের মহিলা সদস্যরাও রয়েছে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগরির চান্দগাঁও গোলাম আলী নাজির বাড়ীর আকলিমা নামে এক ভুক্তভোগী নারী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমাদের ক্রয়কৃত জমিতে আমরা মাটি ভরাট করতে গেলে নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিব ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি জমিটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি আমাদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন পত্র-পত্রিকায় মানহানিকর সংবাদ প্রচার করতে থাকেন।

তিনি আরও বলেন চলতি বছরের মার্চ মাসে মুজিবসহ দলবল নিয়ে আমার জায়গা দখল করতে আসে। এ ঘটনায় আমরা চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। এরপর মুজিব আমার জমিটি নিয়ে একটি জাল দলিলও তৈরি করে। পরবর্তীতে আমরা এই দলিল বাতিলের জন্য আদালতে আবেদন করি।

আকলিমা বলেন মুজিবের মামলা ও ভয়ভীতিতে আমাদের পরিবারে আজ পুরুষ শূন্য। আমরা কয়েকজন নারী আজকে তার বিচারের দাবিতে এখানে এসেছি। আমরা তার বিচার প্রধানমন্ত্রীর নিকট চাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন কানিছ ফাতেমা ইতি, শাহনাজ বেগম, নাইমা আক্তার ও জহুরা বেগমসহ বেশ কয়েকজন নারী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net