মোঃ জুয়েল রানা, তিতাসঃ
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছর ন্যায় এবছরও কলাকান্দি ইউনিয়নের প্রায় ৩৫০জন নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের কৃতিসন্তান ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী হাজ্বী মোঃ মোবারক হোসেন মোল্লা।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাছিমপুর তার নিজ বাড়িতে তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।মোবারক হোসেন মোল্লা, শুধু ঈদ উপলক্ষে নয়, তিনি অসহায় ও দুস্থদের পাশে থাকেন সবসময়। প্রাণঘাতী মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশেও দাঁড়িয়েছেন খাদ্য সামগ্রী দিয়ে।
ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল, আওয়ামী লীগনেতা মজিবুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ওমর টুটুল ও মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।