ঢাকা   ০৫:৫৩:৫৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

আজকে খালেদা জিয়াকে জামিন দিতে এতো অসুবিধা কিসের প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরীর

জাহাঙ্গীর আলম মিন্টু (টাঙ্গাইল থেকে):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩০৬ বার
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন দিতে সমস্যা কি? তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফারুল্লাহ চৌধুরী বলেন, ওনার (বেগম খালেদা জিয়া) যে অবস্থা তাতে ওনার চিকিৎসা প্রয়োজন। তিনি অসুস্থ এবং লাঞ্চে পানি আসা এটা খুব খারাপ লক্ষণ। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তাছাড়া আমাদের প্রেসিডেন্ট সাহেব সর্দি-কাশি হলে চিকিৎসার জন্য বাইরে যান, আমাদের প্রধানমন্ত্রীও বাহিরে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাহলে তিনি (খালেদা জিয়া) যদি বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান সেই সুযোগ দেয়া উচিৎ। তবে আমি মনে করি ওনাকে (খালেদা জিয়া) নিয়ে যে চালাচালি করছে সেটা ওনার জন্য, দেশের জন্য পুরো জাতির জন্য একটি বিপদজ্জনক সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার আইন মন্ত্রীর কাছে কাছে সেটা তো আধা ঘণ্টার ব্যাপার। যেতে দেবো না দেবো না সে সিদ্ধান্ত নেয়া তো আধা ঘন্টার ব্যপার।

জাফারুল্লাহ চৌধুরী বলেন, আজকে তাকে (খালেদা জিয়া) জামিন দিতে এতো অসুবিধা কিসের? আমি মনে করি এই নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, সবার জন্য আজকেই বেগম জিয়াকে বলে দিবে আপনার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে চিকিৎসা নেন এবং আমাদের সবার উচিত হবে খালেদা জিয়ার জন্য দোয়া করা।
মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের সম্পর্কে বলতে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারা (ছাত্ররা) মোদির বিরুদ্ধে কথা বলেছে। এজন্য তাদেরকে আটক রাখবে? আমি মনে করি মানবিক কারণে, আজকে মানবতার খাতিরে এই যে একটি রোগ ছড়িয়ে পড়ছে জেলখানায়, এজন্য যারা শুধুমাত্র খুনি, যারা মানবতা কে খুন করেছে তাদের ছাড়া সবাইকে জামিন দিয়ে দেয়া হোক। যারা খুন করেছে, লুট করেছে তারাতো দিব্যি বাহিরে ঘুরে বেড়াচ্ছেন বলেও যোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ একটি বিপর্যস্ত সময় অতিবাহিত করছে। যেভাবে গত কয়েকদিন দেখছেন তাতে রোগ আরো বাড়াবে। বড় লোকেরা প্লেনে যেতে পারবে, তাদের নিজেদের গাড়িতে যেতে পারবে কিন্তু সাধারন মানুষ বছরে একটা দিন ঈদ করতে পারবে না এটা হতে পারে না। তিনি বলেন, রোগ বাড়তে পারে এই জন্য অনেক সহজ উপায় ছিলো। পরিস্কারভাবে বলা হচ্ছে যারা বাড়িতে যাবেন অনুগ্রহ পূর্বক একদিন আগে রোগটা পরীক্ষা করে নিন। তারা (সরকার) রোগে কম মৃত্যু দেখানোর জন্য কম পরীক্ষা করছে।

ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বলেন, আজকে এই জাতীয় সময়ে দেশ যারা চালাচ্ছেন তাদেরকে ধমক দিয়ে কথা বলার একটি মাত্র মানুষ ছিলেন। সেটা মওলানা আব্দুল হামিদ খান ভাষানী। উনাকে স্মরণ করলেই এই জাতি নিভৃত থাকবে, ভালোভাবে বেঁচে থাকবে। উনার যে বক্তব্য “কেউ খাবে, কেউ খাবে না” সেটা হতে পারে না।” তাই আমরা মনে করি আজকে আমরা ঈদ করবো আর আমার সাধারণ মানুষ, যাদের ঘাড়ে ভর করে এই জাতির টিকে আছে, যাদের কারণে আমাদের উৎপাদন হয়, কলকারখানার চলে তাদের দুঃখে-কষ্টে এটা চলতে পারে না, এটা অন্যায়। এই অন্যায় অবিচারের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আজকে ঈদের পূর্বে আপনাদের জন্য আমাদের ভাসানী অনুসারী পরিষদের সামান্য একটু প্রচেষ্টা। এই সংগঠন খুব বড় নয়। এই ঈদের সময় যেন আপনার একটু রুটি খেতে পারেন, একটু সেমাই খেতে পারেন এবং পরবর্তী কয়েকটা দিন পুরো পরিবার খাবার খেতে পারেন তার একটা ব্যবস্থা আছে। আমাদের চেষ্টা থাকবে আপনাদের ভালোভাবে চালানোর। আমাদের ব্যর্থতা যে আমরা আপনাদেরকে ভালোভাবে ঈদ করার সুযোগ করে দিতে পারিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, মওলানা অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, ভাষানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার এরফানুল বারী, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ উদ্দিন, টাঙ্গাইল জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খান শোভা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি