1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় কিশোর গ্যাং পায়ের রগ কেটে দিল প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

আশুলিয়ায় কিশোর গ্যাং পায়ের রগ কেটে দিল প্রতিবাদে বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২০৪ বার

সাভারে কিশোর গ্যাং পায়ের রগ কেটে দিল প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় এক মসজিদের খাদেমের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৮ মে) দুপুরে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপাল্লা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

এলাকাবাসী মানববন্ধনে দাঁড়িয়ে জানান, গত ২৪মে সকাল বেলা মোঃ নজরুল ইসলাম নামে এক মসজিদের খাদেমকে মারধর করার এক পর্যায়ে ছুরি দিয়ে পায়ের রগ কেটে দেয় রাকিব (১৬) ও ইমন হোসেন (১৭)। নামের কিশোর গ্যাংয়ের দুই সদস্য। সে সময় তাদের সাথে থেকে সহযোগিতা করেন সন্ত্রাসী হাবিব ও আলিম নামের দুজন।

খাদেমের পায়ের রগ কাটার বিষয় নিয়ে আশুলিয়া থানায় ২৫ মে তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন নজরুলের স্ত্রী। এলাকাবাসী বলেন শুধুই এ ঘটনা নয়, এমন আরও অনেক ঘটনা ঘটিয়েছেন এ কিশোর গ্যাং।

স্হানীয় বাসিন্দারা বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা তাদের বিচার চাই।

এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আমজাদ নামের একজন বর্তমান কথা’কে বলেন, আলিম ও হাবিব দু’জনই নাল্লাপাল্লা এলাকায় কিশোর গ্যাং প্রতিষ্ঠিত করে মদদও দেন। কিশোর গ্রুপটি দিয়ে এলাকায় মাদকদ্রব্য বিক্রিসহ নানান ধরনের অপকর্ম করেই চলেছেন। তারই উদাহরণ মসজিদের খাদেমের পায়ের রগ কেটে দেওয়া। কিশোর গ্যাং দ্বারা এলাকার মানুষ আজ আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি । আমরা তাদের বিচার চাই। যারা এই কিশোরদের মদদ দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net