1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মীর্জার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণী অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মীর্জার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণী অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩১৫ বার

শাহাদাত হোসেন রাসেল,
কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জার উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

১৬ই মে রবিবার বিকাল ৩টায় বসুরহাট পৌর মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পূর্ন হয়। এ সময় উদ্বোধনী বক্তব্যে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মীর্জা বলেন, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আমি কেনো আওয়ামীলীগের ব্যানারে কথা বলতেছি। আমি আওয়ামীলীগের ব্যানারে কথা বলতেছি কারন, দলের যে কোনো সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত, তিনি আমার পদত্যাগ পত্র গ্রহন করেননি। তবে আমি কোনো পদ পদবীতে থাকবোনা, কর্মী হিসেবে কাজ করে যাবো। আগামীতে আর কোনো নির্বাচনেও অংশগ্রহন করবোনা। তিনি আরও বলেন, আমি অপরাজনীতিকে বিশ্বাস করিনা। আওয়ামীলীগ গরীবের সরকার, এ দেশে গরীবদের জন্য কাজ করতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গরীব অসহায় ও দুস্থদের জন্য ১১১(এক শত এগারো) টি ভাতা চালু করেছেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্প ও নোয়াখালীর ভাষাণ চরে আবাসন ব্যবস্থা করেছেন যেটা বহির্বিশ্বে আর কেউ করেনি। ছিটমহল বাসীদের নাগরিকত্বসহ সকল সুবিধা দিয়েছেন। গৃহহীনদের জন্য ৭০০০০ (সত্তর হাজার) ঘর নির্মান করেছেন যা আরো বৃদ্ধি করা হবে।
আব্দুল কাদের মীর্জা, আওয়ামীলীগের স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রয়াত সকল নেতাদের কে স্মরণ করার পাশাপাশি নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রয়াত নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদকেও শ্রদ্ধার সাথে স্মরণ এবং তার কৃতকর্মের কথা বলেন।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ, ছাত্রলীগ,
যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টিসহ নাশতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সব ইউনিয়নের দলীয় সকল নেতা কর্মী ও সমর্থকবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিড়িয়া ও প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net