ঢাকা   ০৩:৫৪:৪৭ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত অমানবিক : লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অসুস্থ্য খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রশ্নে সরকারের নেতিবাচক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত অমানবিক ও ধৃষ্টতাপুর্ন। স্বাধীনতার ৫০ বছরে দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও সুশাসন না থাকায় দেশ আজ মাফিয়া রাষ্ট্রে পরিনত হয়েছে। সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করতেই আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। বিনা চিকিৎসায় বছরের পর বছর কারান্তরীন থাকায় বেগম জিয়া এখন গুরুতর অসুস্থ্য। তাকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার চিকিৎসক টিম বিদেশে নেয়ার সুপারিশ করলেও সরকার চিকিৎসা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করেছে। জরুরী সরকারের আমলে ২০০৮ সালে শেখ হাসিনা ৮ সপ্তাহের মুক্তিতে বিদেশ গিয়েছিলেন। তৎকালীন আঃ লীগের সাধারন সম্পাদক আবদুল জলিলও প্যারোলো মুক্তিতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। তাই বেগম জিয়ার ক্ষেত্রে আইন মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত প্রতিহিংসামুলক ও উন্নত চিকিৎসা বঞ্চিত রেখে মৌলিক অধিকারহরনের শামিল।

আজ (সোমবার) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় একথা বলেন।

লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, অনেক সাজাপ্রাপ্তরা বর্তমান বিনাভোটের সরকারের এমপি-মন্ত্রী হিসাবে বহাল থাকলেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বাধাগ্রস্থ করা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মীনি। তার সাথে সরকারের এহেন আচারন ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধের শামিল। তাই দেশপ্রেমিক গনতন্ত্রকামী জনগন ও বিশ্ব বিবেক মাবধিকার সংস্থা সমুহকে দেশনেত্রীর চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগী হওয়ার আহবান জানাই। বিজ্ঞপ্তি
(১০/০৫/২০২১ ইমেইল-এ প্রেস বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি