1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের পাহাড়তলী বাজারে হেলাল আকবর চৌধুরীর পক্ষ থেকে করোনা প্রতিরোধক বুথ স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে হেলাল আকবর চৌধুরীর পক্ষ থেকে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৮৭ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের পক্ষ থেকে পুরো চট্টগ্রাম শহর জুড়ে বিভিন্ন ঘনবসতি এলাকায় স্থাপন করা হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। তারই ধারাবাহিকতায় বন্দর নগরী চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পাহাড়তলী রেলওয়ে বাজারের মতো ঘন লোকালয়ে মঙ্গলবার মানুষের স্বাস্থ সুরক্ষায় স্থাপন করা হয় একটি করোনা প্রতিরোধক বুথ।

জানতে পারা যায়, সাধারন পথচারীর অধিক বিচরণ ঘটে এমন পয়েন্ট নির্বাচন করে ইতিমধ্যে নগরীর প্রায় অর্ধশতাধিক স্থানে পথচারী তথা সাধারণ মানুষের স্বাস্থ সুরক্ষার উদ্দেশ্য করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেন এই যুব নেতা।

হেলাল আকবর চৌধুরী বাবরের পক্ষ থেকে পাহাড়তলী রেলওয়ে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে এই বুথ হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সহ-সভাপতি আবু তাহের মিয়া, যুগ্ম সম্পাদক নূর নবী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বাবু, অর্থ সম্পাদক আব্দুল হাশেম, প্রচার সম্পাদক নওয়াব আলী।

বুথ হস্তান্তরকালে সেখানে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ জাবেদ হোসেন, মোঃ রুবেল হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ দিদার হোসেন, তারেক আজিজ, খুলশী থানা ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, শরীফ সোহাগ, তাহমিদুল ইসলাম গৌরব, অপূর্ব রাজ, আশরাফুল ইসলাম রিদয় সহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net