1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছালাম বেগ নাকি সাজ্জাদ চেয়ারম্যান কে হচ্ছেন নৌকার মাঝি। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

ছালাম বেগ নাকি সাজ্জাদ চেয়ারম্যান কে হচ্ছেন নৌকার মাঝি।

স্টাফ রিপোর্টার।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৪৩ বার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) শূন্য আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মাঠে সরব রয়েছেন কমপক্ষে ১৮ জন আওয়ামী লীগ নেতা। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা শোকসভা, মিলাদ মাহফিল, ইফতার পার্টি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ নানা আয়োজনে প্রার্থিতার জানান দিচ্ছেন। সেই সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এসকল প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতা আবদুছ ছালাম বেগ ও সাজ্জাদ হোসেন।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া ঘুরে এবং নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য আবদুছ ছালাম বেগ, মতিন খসরুর স্ত্রী সেলিনা সোবহান খসরু, ছেলে মুনেফ ওয়াসিফ, ভাই আবদুল মমিন ফেরদৌস, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান, ঔষধ প্রশাসনের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমী, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আল-আমীন, ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী, ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন,ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সহসভাপতি শাহজালাল মোল্লা, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, মেরিন ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান মাহমুদ, সহ আরও বেশ কয়েকজন নেতা।

এদের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য, আবদুছ ছালাম বেগ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ বলেন, আমি গত একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন করতে চেয়েছিলাম। মনোনয়নপত্র ক্রয় করেছিলাম, পরে নেত্রীর নির্দেশে খুসরু ভাইয়ের পক্ষে সংবাদ সম্মেলন করে আমার নেতা, কর্মীদের নিয়ে নৌকা মার্কার জন্য কাজ করি।আমি শতভাগ আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।

বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান শবনম আর্ট হলের স্বত্বাধিকারী আবদুছ ছালাম বেগ। ইতিপূর্বে বুড়িচং উপজেলা ছাত্রলীগ, কুমিল্লা শহর যুবলীগে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যমত প্রভাবশালী সদস্য।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, মনোনয়ন পেতে একঝাঁক প্রার্থীর মধ্যে কিছু অরাজনৈতিক ব্যক্তি রয়েছেন। কোনো দিন রাজনীতি করেননি এমন ব্যক্তিও আছেন এ তালিকায়। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি নির্বাচন করব; না দিলে নির্বাচন করব না।

অন্যদিকে বিএনপি থেকে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ,কৃষক দলের নেতা শিল্পপতি এসএম আলাউদ্দিন, বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, ব্রাহ্মণপাড়া পাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিমউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net