1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তীব্র গরমে অতিষ্ঠ রাউজানের মানুষের জনজীবন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

তীব্র গরমে অতিষ্ঠ রাউজানের মানুষের জনজীবন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৬২ বার

কয়েক দিনের টানা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাউজানের প্রত্যেকটি গ্রামের মানুষের জনজীবন।

প্রতিদিনই সকাল থেকেই শুরু হয় গরম হাওয়া। বেলা গড়ালে একটু একটু করে বাড়তে থাকে সূর্যের তাপ। কোথাও নেই একটু স্বস্তির বাতাস। প্রচণ্ড গরমের তাপে মানুষ ছুটছেন গাছের ছায়ার নিচে কিংবা শীতল কোনো স্থানে একটু প্রশান্তির আশায়। আবার কেউ কেউ গাছের ছায়ার নিচে বসে হাতপাখা ঘোরাচ্ছে। রোদের তেজে বেশিরভাগ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না । ফাঁকা রাস্তা ঘাট, বিপর্যস্ত খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবী। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা তীব্র গরমের কারণে কাজে যেতে পারছে না। অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন তাঁরা। ক্লান্তি দূর করতে কেউ পান করছেন ডাবের পানি, কেউবা খাচ্ছেন লেবুর শরবত আর ঠান্ডা পানি। পরিদর্শনে দেখা গেছে- প্রচণ্ড গরমের কারণে রাউজান উপজেলার হাট- বাজার গুলোতে বেড়েছে লেবুর শরবত, আনারস, ঠান্ডা পানি ও ডাবের বিক্রি।

হাট-বাজারে বিভিন্ন খোলা জায়গায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও ডাবের বিক্রি করছেন ব্যবসায়ীরা।তবে অনেকেই গরমের তীব্রতা সহ্য করতে না পেরে মাথায় পানি দিচ্ছি, আবার কেউ কেউ পুকুরের পানিতে শরীর ডুবিয়ে রাখছে। শিশুরাও গমর সহ্য করতে না পারে পুকুর এবং নদী- খালের পানিতে লাফ দিয়ে নিচে পড়ছে। এই গরমে শুকিয়ে ফসলী জমি, পুকুর জলাশয়। প্রভাব পড়েছে বিভিন্ন গাছপালা গুলাতেও। সোমবার ( ২৪ মে) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরমের তাপমাত্রা যে এত বেশি বাহিরে হাঁটলেই গরম বাতাস অনুভূত হচ্ছে। আবার অনেক জায়গায় দেখা গেছে লোডশেডিংয়ের অতিষ্ঠ জনগণ। প্রতিদিন নিয়মিত ২-৩ ঘন্টায় লোডশেডিংয়ের ভুগছেন জনগণ ভুগছেন জনগণ। এই গরমে সবচেয়ে কষ্টে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। একটুখানি বৃষ্টিপাতের জন্য হাহাকার করছেন মানুষ। বৃষ্টিপাত হলে সূর্যের তাপমাত্রা কমতে পারে বলে জানান পথচারীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net