1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুস্থদের মাঝে সাংবাদিক তৌহিদের ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দুস্থদের মাঝে সাংবাদিক তৌহিদের ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২২২ বার

অনলাইন প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ।

বুধবার (১২ মে) বিকেল চারটায় তার নিজ বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এবারের ঈদে ৭০ টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দিলেন সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদ।

তার দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাষি পোলার চাল- ১কেজি, ফ্রেশ চিনি- ১কেজি, লাচ্ছি সেমাই- ১প্যাকেট, করাচি সেমাই- ১প্যাকেট, ২৫ গ্রামের ফ্রেশ গুড়া দুধ- ১প্যাকেট, কোকোলা স্টিক নুডলস- ১প্যাকেট, তীর আটা- ১কেজি, তীর সয়াবিন- ১লিটার।

ঈদ সামগ্রী বিতরনের সময় সাংবাদিক তৌহিদের বাবা আলহাজ্ব ইউসুফ মজুমদার, বড় ভাই ইলিয়াস মজুমদার আজাদ, বোন জামাই রফিকুল ইসলাম রিপন, কবির হোসেন, স্ত্রী সোনিয়া সুলতানা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক তৌহিদের বাবা বলেন, তৌহিদ আমার ছোট সন্তান। প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও আমার ছেলে মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা করেছেন। আমি দোয়া করি সে যেনো আমৃত্যু মানুষের পাশে থেকে মানুষকে সহযোগীতা করতে পারেন।

এসময় সাংবাদিক তৌহিদ বলেন, আল্লাহর রহমতে আমার নিজ গ্রামের ৭০টি পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিতে পারলাম। সকলের কাছে দোয়া চাই যেনো আজীবন মানুষের পাশে থাকতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net