1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে মাদক সেবন ও রাখার অপরাধে যুবককে জেল-জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাগুরার মহম্মদপুরে মাদক সেবন ও রাখার অপরাধে যুবককে জেল-জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৮০ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফলশিয়া গ্রামে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এ মাদক (গাঁজা) রাখা ও সেবনের দায়ে মো: হাসান মোল্যা (৩০) নামে এক যুবককে আটক করছে মাগুরা জেলা মাদক অধিদপ্তর।

২২মে ২০২১ শনিবার সকাল সাড়ে ৯ টারদিকে দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রাম থেকে দেড়শো গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবক ওই এলাকার শাখায়াত মোল্যার বড় ছেলে।

গাঁজাসহ ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন। এ সময় তাকে ৩ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে আটককৃত মাদক (গাঁজা) আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে শনিবার সকাল সাড়ে ৯ টার সময় তাকে আকট করা হয়। পরে ৩ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net