1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪২০ বার

রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালিকা ২০২১ এর তৃতীয় দিনের খেলা গতকাল শুক্রবার ২৮ মে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত।

খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, অতীশ দশী চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দীলিপ কুমার দাশ, জসিম উদ্দীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুর রহমান, লায়ন সাহাবুউদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল আলম। মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। হলদিয়া ইউনিয়ন বনাম রাউজান পৌরসভার- ২। ডাবুয়া ইউনিয়ন বনাম উরকিরচর ইউনিয়ন ও বাগোয়ান ইউনিয়ন বনাম পশ্চিম গুজরা ইউনিয়ন। হলদিয়া ইউনিয়নকে ৬-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার শিরোপা অর্জন করেন রাউজান পৌরসভা -২। খেলায় প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ট্রাইবেকারে ০-৫ গোলে উরকিরচর ইউনিয়নকে পরাজিত করেন ডাবুয়া ইউনিয়ন। বাগোয়ান ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার শিরোপা অর্জন করেন পশ্চিম গুজরা ইউনিয়ন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আগামীকাল বিকাল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে রাউজান পৌরসভা- ২ বনাম কদলপুর ইউনিয়ন সাথে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net