1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মোটরসাইকেলসহ তিন চোরকে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

রাউজানে মোটরসাইকেলসহ তিন চোরকে আটক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪১৬ বার

চট্টগ্রামের রাউজানে মোটর সাইকেল চুরির পৃথক মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে হিরো গ্লামার মডেলের মোটরসাইকেল (রেজিঃ নং-চট্রমেট্রো-হ-১৭-৩৬৫০) উদ্ধার করা হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব জানান, ৩০ মে দিবাগত রাতে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে বনফুল ফাস্টফুড এর দোকানের সামনে আসামীরা অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাউজান থানার উপ পরিদর্শক ইসমাইল হোসেন সংগীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করে।

আসামীরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের দৌলত বাড়ীর মোঃ খায়রুল আমিনের পুত্র মোঃ শাহেদ (২৩) ও একই ইউনিয়নের মোহন বাসী খলিফার বাড়ির প্রদীপ রুদ্র পালের পুত্র জয় রুদ্র পাল(২৫)। অপর একটি মামলায় ইয়ামাহা মডেলের একটি গাড়ী সহ আসামী উপজেলার হলদিয়া ইউনিয়নের জানি পাথর এলাকার মৃত শাহ আলমের পুত্র মোঃ হেলাল(২৮) কে গ্রেফতার করে রাউজান থানার উপ পরিদর্শক নাহিদ হাসান। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net