1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সকল দুর্যোগে সেনাবাহিনী পাশে থাকবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

সকল দুর্যোগে সেনাবাহিনী পাশে থাকবে

গুইমারাতে মানবিক সহায়তা প্রদানকালে রিজিয়ন কমান্ডার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৩২ বার

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি:
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

বুধবার(১২মে)সকাল ১০ ঘটিকায় সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন ও চট্রগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ২৪ আর্টিলারী গুইমারা রিজিয়নের পক্ষথেকে গুইমারা সরকারি কলেজ মাঠে ৪ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী (চাল,ডাল,ছোলা,লবন ,আটা) প্রদান করেন,গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,এনডিসি এএফডব্লিউসি,পিএসসি,জি।

খাদ্য সহায়তা বিতরণের সময়, রিজিয়ন কমান্ডার বলেন,করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা,খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে।দূর্গম পাহাড়ী অঞ্চলে বিদ‍্যানন্দ ফাউন্ডেশনের খাদ‍্য সামগ্রীও আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।এসময় তিনি বলেন,শান্তি সম্প্রীতি বজায় থাকলে এলাকার উন্নয়ন হয়,বেশি করে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন,এ অঞ্চলে কাউকে কোন রকম সন্ত্রাসী করতে দেওেয়া হবে না।এসময় রিজিয়ন কমান্ডার
সকলকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রাণঘাতি করোনা কালিন সময়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণ কালে গুইমারা রিজিয়ন ষ্টাফ অফিসার মেজর মো: রকিবুল ইসলাম,পিএসসি,মেজর মো: তাজুল ইসলাম,পিএসসি,মেজর মোহাম্মদ পারভেজ,মেজর মো:মাহমুদুল হাসান ,পিএসসি,মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,করোনার দু:সময়ে পাহাড়ের কর্মহীন দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন,শিক্ষা ,চিকিৎসাসহ মানব সেবা মুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠিকে সেবা প্রদান করে যাচ্ছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net