1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদে নাঙ্গলকোটে সাংবাদিক সমিতির মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদে নাঙ্গলকোটে সাংবাদিক সমিতির মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৭০ বার

নিজস্ব সংবাদদাতাঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাঙ্গলকোট পৌর সদরের লোটাস চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সচিবালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম একজন সাহসী সাংবাদিক, তিনি ধারাবাহিক ভাবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন অনিয়ম দূর্নীতির সংবাদ তুলে ধরেছেন সবার সামনে, অথচ স্বাস্থ্য মন্ত্রনালয় তথ্য চুরির অভিযোগ এনে সচিবালয়ে রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা করেছে আমলারা। সারা দেশে সাংবাদিকদের উপর এমন জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) সহকারী মহাসচিব সাংবাদিক নেতা সহিদ উল্লাহ মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে’র) প্রচার সম্পাদক সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইন,
নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, সহ-সভাপতি মুকুল মজুমদার, সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক আল নিজামী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মু, শাহাদাত হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বশির আহমেদ, সদস্য সাব্বির আহমেদ সোহাগ, শরিফ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net