ঢাকা   ০৭:১২:২৫ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে লাকসাম প্রেসক্লাবে প্রতিবাদ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি :
জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২১ মে) লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, মো. আবুল কালাম, শহীদুল ইসলাম শাহীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রশিদ, কামাল হোসেন, নুর উদ্দিন, জালাল আজাদ, এম,এ মান্নান,
মোজাম্মেল হক আলম, চন্দন সাহা, তমিজ উদ্দিন চুন্নু, মাসুদুর রহমান, শাহ নুরুল আলম, আহসান উল্লাহ, মাসুদ পারভেজ রনি, মো. জাহিদ, দেবব্রত পাল বাপ্পি, আব্দুল জলিল, জিএমএস রুবেল, আমজাদ হাফেজসহ লাকসামে কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্তা ও হয়রানির ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী দিনে যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হন এজন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি