1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮৮ বার

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাহাবুল আলম ( ২৮ ) নামক এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।

মাহাবুল আলম উখিয়া হলদিয়া ইউনিয়নের মরিচ্যা গ্রামের মিয়াজনের পুত্র।

গতকাল সোমবার দুপুরে রামু কাঠির মাথা নতুন বাজার সংলগ্ন রাজারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, সোমবার দুপুরের দিকে গােপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারী রামু কাঠির মাথা নতুন বাজার এর পূর্ব পার্শ্বে রাজারকুল কাঠির মাথা সংযােগ সড়কের মাথায় কক্সবাজার – টেকনাফ সড়কের পূর্বপার্শ্বে রাস্তার উপর বিপুল পরিমান মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এমন খবরের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরােক্ত স্থানে পৌছায়।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মাহাবুল আলমকে আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীর হেফাজত হতে ৬৫ বােতল বিদেশী মদ, ৬৯ ক্যান বিদেশী বিয়ার, ২০ গ্রাম গাঁজা এবং ৩.৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে , তার সহযােগী পলাতক আসামী হলদিয়া পাগলির বিলের মৃত তমির হোসেনের ছেলে হাকিম আলী ( ৩৭ ) এর সহযােগীতায় তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে এ সকল মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net