1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘরমুখি মানুষের উপচেপড়া ভিড়, মানছে না স্বাস্থ্যবিধি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

ঘরমুখি মানুষের উপচেপড়া ভিড়, মানছে না স্বাস্থ্যবিধি

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩২০ বার

মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে দেশে লকডাউনসহ গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখি মানুষের উপচেপড়া ভিড় ক্রমশ বাড়ছেই।

করোনাভাইরাসে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সারাদেশে যাত্রীবাহী সব পরিবহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, শুধুমাত্র ৬ মে থেকে মহানগরে চলাচলের জন্য শীতল করেছে।

দুরপার্লার গণপরিবহন বন্ধ থাকলেও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। করোনাভাইরাসকে উপেক্ষা করে প্রতিটি মোড়ে মোড়ে ঈদে বাড়ি ফিরতে মানুষের ঢল।

সরেজমিনে দেখা গেছে, করোনা সংক্রমণ বিস্তার রোধে গণপরিবহন বন্ধ,তবে বাসস্ট্যান্ডেই দেখা গেছে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে স্বাস্থ্যবিধি না মেনেই ঘরমুখো মানুষরা ভিড় করছে। প্রতিটি বাসস্ট্যান্ডেই সিএনজি,মিনি ট্রাক এবং প্রাইভেটকার করে, যাত্রীরা এসব পরিবহনের করে বাড়ি যাচ্ছে।

কামাল হোসেন নামে এক যাত্রী বলেন, মুসলমানদের জন্য ঈদের দিনটি একটি বিশেষ দিন। এই দিনটি ছেলে মেয়ে ও পরিবারের সাথে উদযাপন করতে চাই। করোনাকে ভয় না করেই বাড়ি যাচ্ছি।

প্রতিটি বাসস্ট্যান্ডে ঈদে ঘরমুখি যাত্রীদের গন্তব্যে যাওয়ার জন্য চার-পাঁচগুণ বেশি ভাড়া দিয়ে রওনা হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকার কারণে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছি।

অভিযোগ রয়েছে, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন রাতে চলাচল করেছে।

এদিকে জানতে চাইলে, চট্টগ্রাম জেলার সিভিল সার্জেন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঈদে মানুষদের যাতায়াত বন্ধ করতে হবে। না হইলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকার এসব বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net