1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুর্ণিঝড় ইয়াসে পূর্ব সুন্দরবনে চার হরিণের মৃত্যু অবকাঠামোর ব্যপক ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক

ঘুর্ণিঝড় ইয়াসে পূর্ব সুন্দরবনে চার হরিণের মৃত্যু অবকাঠামোর ব্যপক ক্ষতি

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬৭ বার

ঘুর্ণিঝড় ইয়াসে পূর্ব সুন্দরবনের চারটি হরিণের মৃত্যু ও বন বিভাগের অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসা দুইটি জীবিত হরিণ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, ঘুর্ণিঝড় ইয়াসে সুন্দরবনে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় চারটি চিত্রল হরিণের মৃত্যু হয়েছে। এরমধ্যে বুধবার দুপুরে দুবলা থেকে একটি, কচিখালী থেকে একটি, শরণখোলা উপজেলা সদরের বলেশ্বর নদীর রাজেস্বর এলাকা থেকে একটি ও বৃহস্পতিবার সকালে চাল রায়েন্দা এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। মৃত হরিণগুলি সুন্দরবনে মাটি চাপা দেয়া হয়েছে। এ ছাড়া পানির স্রোতের ভেসে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার বেতমোড় ও গোলবুনিয়ার লোকালয়ে চলে যাওয়া দুইটি এবং জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তবে বনের মধ্যে আর কোন বণ্যপ্রানীর মৃত্যু হয়েছে কিনা তা খুজে দেখা হচ্ছে।
অপরদিকে ঝড়ে বন বিভাগের দুইটি রেস্ট হাউস, দুইটি অফিস, একটি ব্যরাক, একটি ফুট ট্রেইল, ১০ টি জেটি, ১৫ টি রাস্তা, চারটি পুকুর, একটি জলযান ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ৩০ লাখ টাকার একটি রিপোর্ট দেয়া হয়েছে। তবে পরিস্থিতি সাভাবিক হলে বনের বিভিন্ন এলাকা ঘুরে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করা হবে বলে তিনি জানান।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রাথমিক ভাবে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব তৈরী করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সকল অফিসের আওতাধীন বনের গাছপালা ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য সকল বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net