1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় যশের প্রভাব : রাঙ্গাবালীতে মাছের ঘের প্লাবিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক  তাজুল বাদ, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি 

ঘূর্ণিঝড় যশের প্রভাব : রাঙ্গাবালীতে মাছের ঘের প্লাবিত

মাহমুদুল হাসান, পটুয়াখালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২২৩ বার

ঘূর্ণিঝড় যশের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থানের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রভাহিত হয়ছে।
এতে উপজেলার চরমোন্তাজ, বড়বাইশদিয়া, চালিতাবুনিয়া, রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, মৌডুবীসহ ছয় ইউনিয়নের বেড়ি বাঁধের বাহিরের কয়েক’শ ঘর বাড়ি ডুবে গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকশত মাছের ঘের ডুবে গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মৌডুবী ইউনিয়নের আশাবাড়িয়া ও জাহাজমারা এলাকার শতাধিক ঘের অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে একাকার হয়ে গেছে। এতে কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মৌডুবীর আশাবাড়িয়া গ্রামের মাছ চাষি মো. শাহজাহান জানান, বেড়িবাঁধের বাহিরে তার মাছের ঘেরটি অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বাড়ায় ডুবে যায়। তার ধারণা এতে তার প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
মাছ চাষি মো. সোহেল সরদার বলেন, জোয়ারের পানি এত বেশি হয়েছে, আমার ঘের ডুবে একেবারে সব শেষ। তিনি ধারণা করছেন ঘের ডুবিতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা রয়েছে।
অন্যদিকে চালিতাবুনিয়ায় একাংশে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ না থাকায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়ায় ও বড়বাইশদিয়া ইউনিয়নের কয়েকটি স্থানের বেড়ি বাঁধের ওপর দিয়ে পানি প্রভাহিত হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net