1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোণা বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলাপ্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নেত্রকোণা বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলাপ্রশাসক

মুহা. জহিরুল ইসলাম অসীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪০৭ বার

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে নির্মাণাধীন বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলাপ্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

শুক্রবার (২৮ মে) নেত্রকোণা সদর উপজেলায় স্থাপিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাথে চল্লিশা-কুনিয়া-রাজুর বাজার বাইপাস সংযোগ মহাসড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করা হয়।

এসময় জেলা প্রশাসক নেত্রকোণা বাইপাস সড়কটির চল্লিশা বাজারের সন্নিকটে ১নং ব্রীজ এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং ব্রীজ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি ক্ষতিপূরণ অতিদ্রুত প্রদানের আশ্বাস দেন। এছাড়া ছেলেমেয়েদের পড়াশোনা ও চিকিৎসা সহায়তাসহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ, চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net