ঢাকা   ০৩:৩৭:২৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

পাঁচদিনের রিমান্ড শেষে বাবুল আক্তারকে কারাগারে প্রেরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৩৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম আর আমিন, চট্টগ্রাম :
চট্টগ্রাম মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বাবুল আক্তারকে আদালতে হাজির করেছিল পিবিআই। বাবুল আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।নতুন করে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে হাজির করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ সোমবার (১৭ মে) সকাল ১১টার দিকে তাকে আদালতে আনা হয়।

মাহমুদা খানম মিতুকে হত্যায় কারা কীভাবে জড়িত সেই বিষয়ে নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থা পিবিআই। তদন্তের মাস্টার মাইন্ড যে বাবুল আক্তার সেটাও নিশ্চিত তারা। তবে গত পাচ দিনের রিমান্ডেও মুখ খুলনি বাবুল আক্তার।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাবুল আক্তার গত পাচ দিনের রিমান্ডে মুখ খুলেননি। হালকা তথ্য দিলেও তার অনেক কিছু বিভ্রান্তিমূলক।

মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত ২০১৬ সালের ৫ জুন সকালে ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি করে মিতুকে খুন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি