1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফিলিস্তিনে ইসরাঈলী হামলার প্রতিবাদে চকরিয়ায় জামায়াতের বিক্ষাভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

ফিলিস্তিনে ইসরাঈলী হামলার প্রতিবাদে চকরিয়ায় জামায়াতের বিক্ষাভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩২৯ বার

স্টাফ রিপোর্টার : ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (১৯মে) সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশাল মিছিল চকরিয়া পৌরশহরের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

চকরিয়া পৌরসভার জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন পৌরসভা আমীর আরিফুল কবির।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা দক্ষিণ আমীর মাওলানা মোজাম্মেল হক ও পৌর আমীর আরিফুল কবির। এতে জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতিবাদকে সাধুবাদ জানানো হয়। একইভাবে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আল আকসা এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাঈল বাহিনী কর্তৃক অবৈধ দখলদারীত্ব ও হত্যাযজ্ঞ বন্ধেরও দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net