মােঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর উপজেলা সদরে ০৬ মে বৃহস্পতিবার সকালে নিমন্ত্রণ সুইটস্ এন্ড রেস্টুরেন্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে । শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মোঃ জুযেলরানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবদুল্লাহ, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেবাশীষ বিশ্বাস, যুবলীগ নেতা খায়রুল আলম, উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাদ্দামসহ আরো অনেকে।
প্রধান অতিথি মোঃ মশিয়ার রহমান বলেন, শ্রীপুরে আজ যে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো তাতে উপজেলায় একটি মানসম্পন্ন খাবারের দোকানের দীর্ঘদিনে চাহিদা পূরণ হবে বলে আমার বিশ্বাস। আমি প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামন করি।